মাধবপুরের আমতলী রাস্তায় গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কে গণডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা গাড়িচালকদের মারধর করে নগদ টাকা ও মুঠোফোনসহ বিভিন্ন মালমাল লুটে নিয়েছে। ডাকাতদের মারধরে ছয়জন আহত হয়েছেন।আহত ট্রাকচালক আহাম্মদ আলী জানান, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের আমতলী যাত্রীছাউনির কাছে গতকাল ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ ডাকাতির ঘটনা ঘটেছে। ১৫/২০ জনের একটি দল রাস্তায় গাছ ফেলে ট্রাক, ডায়না, ট্রলি ও মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহনে ডাকাতি করে। দুর্বৃত্তরা গাড়িচালকদের হাত-পা বেঁধে প্রায় দেড় ঘণ্টাব্যাপী ডাকাতি চালায়। ডাকাতদের হামলায় ছয়জন আহত হয়েছেন। স্থানীয় বিভিন্ন হাসপাতালে তাঁরা চিকিৎসা নিয়েছেন।মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মাধবপুর থানার এসআই খায়রুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সতছড়ি রেঞ্জের সংরক্ষিত বনের চোরাই গাছভর্তি একটি ডায়না গাড়ি উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।