প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ২০১০ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নেবে ১২ লাখ ছয় হাজার ১৯ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছয় লাখ ২৭ হাজার ৬৭২ জন ছাত্র এবং পাঁচ লাখ ৭৮ হাজার ৩৪৭ জন ছাত্রী।এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৪৪টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে পরীক্ষা দেবে ২৬ হাজার ১৯২টি স্কুলের ছাত্রছাত্রী। এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে এক লাখ ৪২ হাজার ৫৩৫ জন বেড়েছে।