মাধ্যমিক পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ৬,৭৭৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গতকাল রোববার শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। প্রথম দিনে অনুপস্থিত ছিল ছয় হাজার ৭৭৮ জন ও বহিষ্কৃত হয়েছে নয়জন পরীক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের হিসাব অনুযায়ী, অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৮৭৬ জন, রাজশাহীতে ৩৩৭ জন, কুমিল্লায় ৬০২, চট্টগ্রামে ৩১৮, যশোরে ৪৪২, সিলেটে ১৯৭, বরিশালে ২১২, দিনাজপুরে ৩৪২ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে দুই হাজার ৪০০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক হাজার ৫২ জন। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে যশোর বোর্ডে একজন, মাদ্রাসা বোর্ডে দুজন এবং কারিগরি বোর্ডে ছয়জন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা দেখতে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।