মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল কাল বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে।আন্তশিক্ষাবোর্ড সমন্বয় উপ-কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হবে। বেলা দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল জানানো হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ফল প্রকাশ হবে বেলা দুইটায়।গত ১ ফেব্রুয়ারি মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল মোট ১৩ লাখ ১৫ হাজার দুজন।