মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডের মাধ্যমিক (এসএসসি), কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার একযোগে প্রকাশ করা হচ্ছে। আন্তশিক্ষাবোর্ড সমন্বয় উপকমিটি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে জানান, আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল জানানো হবে। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ হবে বেলা দুইটায়।আগের নিয়মানুযায়ী কেন্দ্র সচিবদের কাছ থেকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের আওতাধীন সব প্রতিষ্ঠানের প্রধান তাঁদের পরীক্ষার্থীর ফল সংগ্রহ করবেন। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফল সংগ্রহ করতে পারবে।এ ছাড়া মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তার (এসএমএস) মাধ্যমেও নির্দিষ্ট পদ্ধতিতে ফল পাওয়া যাবে। ই-মেইলেও ফল পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।আন্তশিক্ষাবোর্ড সমন্বয় উপকমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার পাঁচটি মানদণ্ডে শীর্ষ প্রতিষ্ঠান বাছাই করা হচ্ছে। এগুলো হলো নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫-প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফল পুনরায় নিরীক্ষণের জন্য সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে ১৪ মে থেকে ২১ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। গত ১ ফেব্রুয়ারি মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়।