মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ১২ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে ১২ মে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন গতকাল প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। সূত্রমতে, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের কথা। সে অনুযায়ী ১০ মের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দেশের বাইরে থাকবেন। এ জন্য ১২ মে ফল প্রকাশিত হবে। গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এ পরীক্ষা। এবার মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ১৫ হাজার দুজন।