মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণী চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানীতির আলোকে মাধ্যমিক স্তর হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চার বছর মেয়াদি। আর এ জন্য মাধ্যমিক বিদ্যালয়গুলোতে একাদশ ও দ্বাদশ শ্রেণী সংযোজন এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয় বা কলেজে পর্যায়ক্রমে নবম ও দশম শ্রেণী চালুর ব্যবস্থা করা হবে। প্রাথমিক শিক্ষা হবে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত।জাতীয় শিক্ষানীতির সুপারিশের আলোকে তৈরি করা শিক্ষা আইন, ২০১৩-এর খসড়ায় এসব বিষয় বলা হয়েছে। এ ছাড়া এতে কীভাবে শিক্ষাব্যবস্থা পরিচালিত হবে তার দিকনির্দেশনা দেওয়া হয়েছে। খসড়াটি নিয়ে মানুষের মতামতের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moedu.gov.bd) প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।খসড়ার ওপর সুশীল সমাজ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সব স্তরের মানুষের মতামত, সুপারিশ বা পরামর্শ থাকলে তা ২৫ আগস্টের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ই-মেইল: [email protected], [email protected], [email protected] এ দেওয়ার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।