মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) ত্রিবার্ষিক নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইনছান আলী ও সাধারণ সম্পাদক পদে নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জলাল উদ্দিন সরকার নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে সারা দেশের ৩২৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচন করেন। কমিটির মেয়াদ তিন বছর। বিজ্ঞপ্তি।