মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তিন বছর মেয়াদি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে মো. ইমদাদুল হক সভাপতি ও মো. তৌহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও শিক্ষক সমিতি সূত্র জানায়, গতকাল পৌর শহরের তারাগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হয়। ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭৩ জন ভোটারের মধ্যে ৩৬৩ শিক্ষক ভোট দেন। নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুল মোতালেব, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক আবুল কালাম এবং মহিলাবিষয়ক সম্পাদক মোক্তারা বেগম ও হাসনাত নাসরিন নির্বাচিত হয়েছেন।