মাধ্যমিক শিক্ষকদের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানমকে আহ্বায়ক এবং মানিকগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলীকে সদস্য সচিব করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডি বয়েজ স্কুলে আয়োজিত সমিতির কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির যৌথ সভায় এ কমিটি গঠন করা হয়। সমিতির সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক মো. ইনছান আলী এ সময় বক্তৃতা করেন। সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রভাতফেরি ও আলোচনা সভার কর্মসূচি নেওয়া হয়। সভায় জানানো হয়, সরকারি মাধ্যমিক শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদোন্নতিপ্রাপ্তির বিষয়টি প্রায় চূড়ান্ত হওয়ার পথে। বিজ্ঞপ্তি।