মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোফাজ্জল হোসেন। বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো. মুজিবুর রহমান, চম্পানন চাকমা, সৈয়দ মোহাম্মদ আবদুল মান্নান, হেলাল হোসেন চৌধুরী প্রমুখ।