বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি গতকাল মঙ্গলবার সকালে তাদের পাঁচ দফা দাবি আদায়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকদের প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা, সহকারী শিক্ষকদের নাম উল্লেখ করে দ্বিতীয় শ্রেণীর গেজেট প্রকাশ, পরিমার্জিত নিয়োগবিধির চূড়ান্ত বাস্তবায়ন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চল ও চট্টগ্রাম জেলার যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জেলা সভাপতি মো. মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবদুল মান্নান, আঞ্চলিক সম্পাদক শাহাবুদ্দিন মাহমুদ, জেলা সাধারণ সম্পাদক আফছার উদ্দিন, আয়েশা আক্তার, শাহেদ মাহমুদ, হেলাল হোসেন চৌধুরী প্রমুখ শিক্ষক নেতারা ঈদুল আজহার আগে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।