মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম ঢেলে সাজানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। আগামী বছর থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর তিনটি বিষয়ে এবং পরের বছর থেকে মাধ্যমিকের অন্যান্য বিষয়ে নতুন শিক্ষাক্রম অন্তর্ভুক্ত করা হচ্ছে।গতকাল বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর তিনটি বিষয়ের পরিমার্জিত ও নতুন খসড়া শিক্ষাক্রমের প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ওই তিন শ্রেণীতে বাংলা বিষয়ের শিক্ষাক্রম পরিমার্জিত হচ্ছে। আর ওই তিন শ্রেণীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ষষ্ঠ শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নতুন হিসেবে যুক্ত হচ্ছে।বাংলা বিষয়ের শিক্ষাক্রম পরিমার্জন কমিটির আহ্বায়ক মাহবুবুল হক, ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ কমিটির আহ্বায়ক মমতাজউদ্দীন পাটোয়ারী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিমার্জন কমিটির আহ্বায়ক সুরাইয়া পারভীন তাঁদের খসড়া প্রতিবেদন জমা দেন।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।