জাতিসংঘের নর্থ আয়ারল্যান্ড স্পেস অফিসের পরিচালক মহাকাশবিজ্ঞানী রবার্ট হিল বলেছেন, ‘বাংলাদেশের মানুষের জ্যোতির্বিজ্ঞান বিষয়ে জানার যথেষ্ট আগ্রহ রয়েছে। তাই এ দেশের মানুষ যাতে এই বিষয়ে সঠিক ধারণা পায়, আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’গতকাল সোমবার সিরাজগঞ্জের এনায়েতপুর মহাকাশ ভবনে বিশ্ব মহাকাশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রবার্ট হিল এসব কথা বলেন।বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি আয়োজিত আলোচনা সভায় রবার্ট হিল বলেন, বাংলাদেশ সরকারের উচিত মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইতে জ্যোতির্বিজ্ঞানের ওপর আলাদা বিষয় চালু করা।বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারি এফ আর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘের ফকস টেলিস্কোপ প্রজেক্টের পরিচালক সারাহ রবার্টস, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট এ আর খান, বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট আলী আসগর, বুয়েটের সহকারী অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী প্রমুখ।