প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরসহ দেশের বিভাগীয় ও জেলা সদরে অবস্থিত (চট্টগ্রাম মহানগর ছাড়া) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির কার্যক্রম (আবেদন ফরম পূরণ ও জমা) আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় শুরু হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে এই কার্যক্রম শুরুর কথা ছিল। কিন্তু গতকাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তনের কথা জানিয়ে বলা হয়, আজ বেলা পৌনে ১১টায় ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।