ভোগ্যপণ্যের গুণ ও মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। এসব পণ্যের মান যাচাইয়ের লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে বিএসটিআইয়ের নজরদারি না থাকায় নিম্নমানের পণ্যে বাজার সয়লাব হয়েছে। অভিযোগের জবাবে বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্তি অনেক দায়িত্ব পালন করছে। এ ছাড়া মাঠপর্যায়ে জনবলের অভাবে লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোতে তদারকির ব্যবস্থা করা যাচ্ছে না। গত ৬ অক্টোবর বুধবার ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মতিঝিলের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৭টি কোম্পানির উৎপাদিত সুপেয় পানি জব্দ করেন। পরে তা পরীক্ষা-নিরীক্ষার পর মাত্র তিনটি প্রতিষ্ঠানের পানির মান সঠিক পাওয়া যায় এবং ২৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এদের মধ্যে বিএসটিআইয়ের লাইসেন্সধারী আটটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়। সূত্র মতে, সুপেয় পানি উৎপাদন ও বাজারজাত করার আগে মাইক্রোবায়োলজিসহ মোট ৩০টি পরীক্ষা বাধ্যতামূলকভাবে করানো হয়। এসব পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে বিএসটিআই সংশ্লিষ্ট কোম্পানিকে লাইসেন্স দেয়।পানির লাইসেন্স দেওয়ার ব্যাপারে বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ প্রথম আলোকে বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পানির নমুনা সংগ্রহ করে গুণ ও মান প্রয়োজনে একাধিকবার পরীক্ষার জন্য বলা হয়েছে।বিএসটিআই সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে সম্প্রতি নতুন করে ১১৩টি পদ সৃষ্টি করে ৭০ জনকে ইতিমধ্যে নিয়োগ এবং ১৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৩৮ জন মাঠ কর্মকর্তা। তবে এই কর্মকর্তাদের পরিচালনার জন্য কোনো কর্মকর্তা নেই। ফলে নিয়োগ দেওয়ার পরও আসল উদ্দেশ্য ব্যাহত হবে।কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাবেক কর্মকর্তা এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, বিএসটিআই পণ্যের গুণ ও মান নিয়ন্ত্রণ ও যাচাই করে। এ ছাড়া ওজন ও পরিমাপ তদারক করে। একটি প্রতিষ্ঠানের হাতে এত ক্ষমতা দেওয়ায় কোনো কাজই সঠিকভাবে হচ্ছে না। তিনি বলেন, লাইসেন্স দেওয়ার পর বিএসটিআইয়ের পক্ষ থেকে তদারকি হচ্ছে না। মান পরীক্ষার দায়িত্ব বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হলে তাতে কিছু কর্মসংস্থান হবে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাবেক কর্মকর্তা এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, বিএসটিআই পণ্যের গুণ ও মান নিয়ন্ত্রণ ও যাচাই করে। এ ছাড়া ওজন ও পরিমাপ তদারক করে। একটি প্রতিষ্ঠানের হাতে এত ক্ষমতা দেওয়ায় কোনো কাজই সঠিকভাবে হচ্ছে না। তিনি বলেন, লাইসেন্স দেওয়ার পর বিএসটিআইয়ের পক্ষ থেকে তদারকি হচ্ছে না। মান পরীক্ষার দায়িত্ব বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হলে তাতে কিছু কর্মসংস্থান হবে।আজ বিশ্ব মান দিবস: আজ বিশ্ব মান দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করবে বিএসটিআই। এ বছরের প্রতিপাদ্য, ‘পণ্য ও সেবার মান বিশ্বকে সবার জন্য অবারিত করে’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।