মানচিত্রে ঢাকার দূষণপ্রবণ এলাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দরিদ্র মানুষেরা সবচেয়ে বেশি দূষণের শিকার হচ্ছে। গতকাল রোববার প্রকাশ করা বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গরিব মানুষ যেসব এলাকায় বসবাস করে, সেখানে আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, সিসা, ক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫), কীটনাশক ও সালফার ডাইঅক্সাইডের মতো দূষক রয়েছে। তবে যেসব এলাকায় উচ্চ আয়ের মানুষের বাস, সেসব এলাকায় এসব দূষক উপাদানের উপস্থিতি তুলনামূলক কম।