মানব পাচার মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া থানার একটি মানব পাচার মামলার আসামি আবদুস সালামকে (৩৫) পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি সিরাজগঞ্জের রাজিদপুর গ্রামে। আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শিশির কুমার বলেন, সিরাজগঞ্জের একটি মানব পাচার চক্র পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তরুণ ও যুবকদের বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিয়েছিল। চক্রটির প্রধান ছিলেন আবদুস সালাম। তিনি উপজেলার হারুলপাড়া গ্রামের আলাউদ্দিন আলীর ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে তিন লাখ টাকা নেন। এরপর সমুদ্রপথে বিদেশে পাঠানোর জন্য টালবাহানা শুরু করেন। এ ঘটনায় আলাউদ্দিন আলী তাঁর বিরুদ্ধে মানব পাচারের মামলা করেন।