মানব পাচার রোখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারকারীদের দেশি ও আন্তর্জাতিকভাবে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১২০টি নাগরিক ও মানবাধিকার-বিষয়ক সংগঠন। জাতিসংঘ আয়োজিত টেকসই উন্নয়ন ফোরাম ২০১৫ সামনে রেখে গতকাল বুধবার এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বাংলাদেশের ব্র্যাক, কেয়ার, আইন ও সালিশ কেন্দ্র, বাস্তব, অকূপ, মানুষের জন্য, শিশউক, অককাফসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘এখনো সাগরে ভাসছে হাজার হাজার বাংলাদেশি। আমরা থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন সরকারের কাছে এই সব অসহায় এবং সাগরে আটকে পড়া মানুষকে মানবিক সহযোগিতাদানের জন্য জোরালো দাবি জানাচ্ছি।’