মানব পাচার রোধে নয় দেশের পুলিশের সম্মেলন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচার প্রতিরোধ ও অবৈধ অভিবাসী ঠেকাতে আজ মঙ্গলবার থেকে ঢাকায় নয় দেশের পুলিশের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। পুলিশ সংস্কার প্রকল্প এই সম্মেলন ডেকেছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পুলিশ কর্মকর্তারা সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী সম্মেলনে উপস্থিত থাকবেন।