মানব পাচারকারী দলের সদস্য শাহাব গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচারকারী দালাল চক্রের হোতা শাহাব মিয়াকে (৩২) কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ মাঝরপাড়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পুলিশের তালিকাভুক্ত মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের অর্ধডজন মামলার পলাতক আসামি। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ মাঝরপাড়া এলাকায় পুলিশের সহকারী উপপরিদর্শক কাউসার আহমদের নেতৃত্বে অভিযান চালিয়ে মৃত সোলতান আহমদের ছেলে শাহাব মিয়াকে গ্রেপ্তার করা হয়।