মানব পাচারকারী দলের হোতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচারকারী দালাল চক্রের হোতা মো. সলিম উল্লাহকে (৩২) গতকাল শনিবার ভোর সাড়ে চারটায় গ্রেপ্তার করা হয়েছে।
সলিম উল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়িপাড়ার বাসিন্দা মৃত ফজল আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার সহকারী উপপরিদর্শক মো. দেলোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়িপাড়ায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে সলিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়।