মানব পাচারকারী সন্দেহে আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মেঘালয় সীমান্তবর্তী লালঘাট থেকে মানব পাচারকারী সন্দেহে আমিন মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে এক তরুণীকে উদ্ধার করা হয়। আমিন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শ্রীনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বিজিবি জানায়, গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের লালঘাট এলাকার ১৯৯৬(৫) নম্বর পিলারের কাছ দিয়ে ওই তরুণীকে নিয়ে ভারত সীমান্তে ঢোকার আগেই বিজিবির জওয়ানরা তাঁকে আটক করেন। বালিয়াঘাটা বিজিবির হাবিলদার জাকির হোসেন বলেন, আমিনকে তাহিরপুর থানায় হস্তান্তর করে নারী ও শিশু পাচার আইনে মামলা করা হবে।