মানব পাচারে জড়িতদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের পুনর্বাসনের দাবিতে গতকাল শনিবার নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী)।
গতকাল বেলা ১১টার দিকে শহরের টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে এসে শেষ হয়। সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) জেলা শাখার আহ্বায়ক মতিন উদ্দিন আহমদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শাখার সদস্যসচিব দলিলের রহমান, সদস্য মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ, ছাত্র ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক বিটুল তালুকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিম।
সমাবেশে বক্তারা মানবপাচার সিন্ডিকেটের গডফাদারসহ জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।