মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার রমজান মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার নেত্রকোনার রমজান আলী (৭৪) মারা গেছেন। আজ শুক্রবার বিকেলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, রমজান আলী বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। গত দুই মাসে তাঁকে বেশ কয়েকবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আজ সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বিকেলে তাঁর মৃত্যু হয়। আগামীকাল শনিবার লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ এপ্রিল নরসিংদী থেকে রমজান আলীকে গ্রেপ্তার গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। নিজের নাম-পরিচয় গোপন রেখে তিনি ১০ বছর ধরে নরসিংদী শহরে বাস করে আসছিলেন। একাত্তর সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১২ এপ্রিল রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।