মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গতকাল বুধবার সকালে বরিশালের রূপাতলী এলাকা থেকে ফোরকান মল্লিক (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে৷
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, অগ্নিসংযোগ ও দেশদ্রোহী কর্মকাণ্ডের অভিযোগে ফোরকান মল্লিকের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। তাঁরই ভাতিজা আবদুল হামিদ মল্লিক ২০০৯ সালের ২১ জুলাই মামলাটি করেন৷ তবে ফোরকান মল্লিকের দাবি, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে৷
ফোরকান মল্লিককে গতকাল বিকেলে পটুয়াখালীর সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।