মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ময়মনসিংহের আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত দুই সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ৪ ফেব্রুয়ারি ওই আটজনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী এ গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।