মানবতাবিরোধী অপরাধের মামলার আসামির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা সোলেমান মোল্লা (৯০) গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় সোলেমানকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে রাত পৌনে দুইটায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সোলেমানের বাড়ি শরীয়তপুরের কাশিপুরের মুসলিমপাড়ায় বলে জানা গেছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. নেছার আলম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় শরীয়তপুর থেকে সোলেমান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিছুদিন আগে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। বার্ধক্যজনিত কারণে সোলেমানের মৃত্যু হয়েছে।