মানবতাবিরোধী অপরাধ, জামালপুরে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় জামালপুরে আজ সোমবার বিকেলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শহরের নয়াপাড়া এলাকার শামছুল হক (৭০) ও ফুলবাড়িয়া এলাকার এস এম ইউসুফ আলী (৮২)।
এর আগে আজ বিকেলে এ দুজনসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা অন্যরা হলেন আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসেন, আলবদর বাহিনীর সদস্য শরীফ আহম্মেদ, মো. আবদুল মান্নান, মো. আবদুল বারি, মো. হারুন ও মো.আবুল হাশেম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ থেকে আজ বিকেল চারটায় জামালপুর সদর থানায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আসে। এর পরই বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের নয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে শামছুল হককে ও শহরের জাহেদা শফির মহিলা কলেজ গেইট এলাকা থেকে ইউসুফ আলী গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বলেন, গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পরই শামছুল হক ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: