মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার দুজনের বিরুদ্ধে মামলা, খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার দুই কর্মকর্তার বিরুদ্ধে গতকাল সোমবার মানহানির মামলা করা হয়েছে। আদালত পরে মামলাটি সরাসরি খারিজ করে দেন।আদালত সূত্র জানায়, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। যে দুজনের বিরুদ্ধে মামলাটি করা হয় তাঁরা হলেন, তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান ও সদস্য নুরুল ইসলাম। তবে অভিযোগের আইনগত ভিত্তি না থাকায় মহানগর হাকিম জুলফিকার হায়াত তা সরাসরি খারিজ করে দেন।