মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাতক্ষীরার এম আবদুল্লাহিল বাকিকে (১০৪) গতকাল শনিবার রাত পৌনে আটটায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর উপজেলার বুলারাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।