মানবতাবিরোধী অপরাধ মামলার আসামিসহ দুই বন্দীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে থাকা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মো. জিন্নাত আলীসহ (৬৫) দুই বন্দী হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত সোমবার রাতে মারা গেছেন। মৃত অন্য বন্দী হলেন চট্টগ্রামের বাঁশখালী থানার স্ত্রী খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল গফুর (৪৫)।
কারা সূত্রে জানা গেছে, গত সোমবার মধ্যরাতে বুকে ব্যথা হলে জিন্নাত আলীকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।