মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি ও তানভীর হত্যার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বালন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য শফিউদ্দিন আহমেঞ্চদ। কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারের সঙ্গে গোপন আঁতাত থাকায় হেফাজতে ইসলাম তাদের লংমার্চ কর্মসূচি শেষ করতে পেরেছে। সরকার ক্ষমতায় যাওয়ার লোভে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে আঁতাত করায় হেফাজতে ইসলাম ঘাতক দালাল নির্মূল কমিটির সমাবেশে হামলা করেছে। এতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা বলেন, তানভীর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। পুলিশ কালক্ষেপণ করে তানভীর হত্যাকাণ্ডের ঘটনাটি মানুষের দৃষ্টির আড়ালে নিয়ে যেতে চাইছে।বক্তারা অবিলম্বে তানভীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ৮ মার্চ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বড় ছেলে মেধাবী ছাত্র তানভীরের লাশ উদ্ধার করা হয়।