মানবতাবিরোধী অপরাধীদের যুদ্ধাপরাধের আওতায় বিচার করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ যাঁরা করেছেন, তাঁদের যুদ্ধাপরাধের আওতায় বিচার করা হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর আলাউদ্দিন শিশুপার্কে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন এসব কথা বলেন।জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, হুইপ আ স ম ফিরোজ, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন।জনসভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে আজ পরিষ্কার হয়েছে, একাত্তরের ঘাতকদের বিচার হওয়া উচিত। তাই যুদ্ধাপরাধীদের বিচার করে তার রায় বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।