মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আমজাদ আলীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত আমজাদ আলী (৯০) আজ মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আজ বিকেল পাঁচটায় মারা যান তিনি। ২৭ আগস্ট বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। 

এর আগে ১২ আগস্ট ময়মনসিংহ থেকে ঢাকায় নেওয়ার পথে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গ্রেপ্তার হওয়া আসামিদের বহনকারী প্রিজন ভ্যান ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। ওই ভ্যানে আমজাদ আলী ছিলেন। আহত হওয়ার পর ওই সময়ও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।