মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠা ক্যাপ্টেন (অব.) শহীদ উল্লাহকে (৭২) গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ গ্রাম থেকে শহীদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শহীদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।