মানবতাবিরোধী অপরাধের আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি লক্ষ্মীপুরের ইউসুফ আলী (৭০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতাল-২ এর ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ইউসুফ। আজ সকাল সোয়া নয়টার দিকে তিনি মারা যান।

চিকিৎসার জন্য গত ২০ এপ্রিল কারাগার থেকে ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল।

হাসপাতাল সূত্র জানায়, ইউসুফের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।