একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সিংহভাগ দায় সে সময়ের আওয়ামী লীগ ও মুসলিম লীগের বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। তিনি মানবতাবিরোধী অপরাধ তদন্তে দেশের সব পাড়া-মহল্লায় তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানান।গতকাল শনিবার দলটির ঢাকা মহানগর শাখা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ টি এম আজহার এ আহ্বান জানান। জামায়াতের শীর্ষস্থানীয় নেতারাসহ বিরোধী দলের আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ওই সমাবেশের আয়োজন করা হয়। এতে এ টি এম আজহার একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্তে গঠিত কমিটির প্রধান ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। ছাত্র ইউনিয়ন ইসলামের শত্রু। সুতরাং তাঁকে প্রধান করে গঠিত কমিটি দিয়ে সঠিক তদন্ত ও বিচার হবে না।জামায়াতের এই নেতার দাবি, একাত্তরে রাজাকার বাহিনী গঠিত হয়েছিল স্থানীয় চেয়ারম্যানদের প্রধান করে। সে সময় জামায়াত থেকে নির্বাচিত কোনো চেয়ারম্যান ছিলেন না। সবাই ছিলেন আওয়ামী লীগ ও মুসলিম লীগ থেকে নির্বাচিত। তাই এ অপরাধের সিংহভাগ দায়দায়িত্ব আওয়ামী লীগ ও মুসলিম লীগের।