মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে রাজ্জাকের খুব প্রয়োজন ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুুদ্ধের সংগঠক, সাংসদ ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আবদুর রাজ্জাকের স্মরণে শরীয়তপুরে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে আয়োজিত শোকসভায় বক্তারা মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আবদুর রাজ্জাকের সোচ্চার ভূমিকা স্মরণ করে বলেন, অপরাধীদের বিচার চলাকালে তাঁকে খুব প্রয়োজন ছিল। বড় অসময়ে তিনি চলে গেলেন।বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম জেলা শাখার আয়োজনে সদর উপজেলা সভাকক্ষে গতকাল শুক্রবার বিকেলে ওই শোকসভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মাহবুব মোর্শেদ। সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সী, সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল ফজল, জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা প্রমুখ।বক্তারা বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। ১৯৯৬-২০০১ মেয়াদে মন্ত্রী থাকাকালে আবদুর রাজ্জাক শরীয়তপুরে ব্যাপক উন্নয়নে নেতৃত্ব দেন।