মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার তীব্র সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সরকারের গৃহীত উদ্যোগ ও বিচার-প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবী ও বুদ্ধিজীবীরা। তাঁরা এ জন্য গঠিত আদালত পুনর্গঠন ও সংশ্লিষ্ট আইনটি বাংলাদেশের প্রেক্ষাপটে করারও দাবি জানান।গতকাল শেরাটন হোটেলে ‘দ্য ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটস’ আয়োজিত আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩-এর বৈধতাবিষয়ক এক আইনজীবী সম্মেলনে তাঁরা এ প্রতিক্রিয়া ও অভিমত জানান। বিচারপতি আবদুর রউফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি টি এইচ খান। স্বাগত বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আয়োজক সংগঠনের সদস্যসচিব মুহাম্মদ তাজুল ইসলাম। এ ছাড়া জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির নেতা জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া ১৪ জন সমমনা আইনজীবী মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আদালত পুনর্গঠনের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ সময় জামায়াত নেতা আবদুর রাজ্জাক, বিএনপিপন্থী আইনজীবী সানাউল্লাহ মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রধান অতিথি বিচারপতি টি এইচ খান বলেন, ‘এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক অপরাধ আদালত গঠিত হয়েছে। এতে স্বাধীনভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিচারক নির্বাচন করা হয়। এই হচ্ছে আন্তর্জাতিক আদালত। আর এখানে যা হয়েছে কী বলব? কিসে আর কিসে! ধানে আর তুষে।’ সভাপতি বিচারপতি আবদুর রউফ সরকারকে উদ্দেশ করে বলেন, ‘প্রহসনের বিচার করলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এতে আপনারাও রেহাই পাবেন না। এমন কোনো বিচার করবেন না, যাতে আবার আপনাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়।’সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘প্রকৃত যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে সহযোগীদের বিচার করা যায় না।’ সারা দেশের ২৬ হাজার আইনজীবী এই আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন।খন্দকার মাহবুব আরও বলেন, বিধান রয়েছে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা আপিল বিভাগেই বসবেন। অন্যরা হাইকোর্টে বসবেন। কিন্তু যাঁকে বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে তিনি পদত্যাগ করেননি।