মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ করার দাবি জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। অন্যথায় সরকারের এই অবৈধ ট্রাইব্যুনালের বেআইনি ও ষড়যন্ত্রমূলক কার্যক্রম বন্ধ করতে সরকারকে বাধ্য করা হবে বলে হুমকি দিয়েছে দলটি।গতকাল বুধবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হুমকি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াতের মতিউর রহমান নিজামীসহ শীর্ষস্থানীয় নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিবৃতিতে বিচারপতি নিজামুল হকের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিবৃতিতে জামায়াতের নেতা দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে বিচারের আসল রহস্য উদ্ঘাটিত হয়েছে।