মানবতাবিরোধী অপরাধের মামলায় আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসাইনসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁরা সবাই জামালপুর জেলার বাসিন্দা।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ সোমবার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। রাষ্ট্রপক্ষ বলছে, মুক্তিযুদ্ধকালে তাঁদের বিরুদ্ধে ১০ হাজার মানুষকে হত্যা এবং ৭৫ হাজার ঘরবাড়িতে লুট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

পরোয়ানাভুক্ত আটজন হলেন—আশরাফ হোসাইন (৬৪), শরীফ আহমেদ (৭১), মো. আবদুল মান্নান (৬৬), মো. আবদুল বারী (৬২), মো. হারুন (৫৮), মো. আবুল হাশেম (৬৫), শামসুল হক (৭৫) ও এ কে এম ইউসুফ আলী (৮৩)। তাঁদের বিরুদ্ধে ৩০ মাচের্র মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে।