মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলা থেকে আবদুর রহমান (৭০) ও আহমদ আলী (৭৮) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আবদুর রহমানের বাড়ি উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা গণকপাড়া গ্রাম ও আহমদ আলীর বাড়ি একই উপজেলার সোনাইকান্দা ঘাগড়া ইউনিয়নে।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, গ্রেপ্তারি পরোয়ানা হাতে না পাওয়ায় আবদুর রহমান ও আহমদ আলীকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁদের নাম ঠিকানা যাচাই-বাছাই চলছে।