প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধে জড়িত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান সিন্ডিকেট সদস্য চৌধুরী জুলফিকার মতিনকে আহ্বায়ক এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক ফায়েকউজ্জামানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করেন। উপাচার্য বলেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী ট্রাইব্যুনালের চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধে জড়িতদের শনাক্ত করতেই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।