মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার মুন্সিগঞ্জে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। মুন্সিগঞ্জ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে ভারতের পশ্চিমবঙ্গের সফররত বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন।এঁদের মধ্যে স্বাক্ষর করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বারিত বরণ ঘোষ ও তাঁর স্ত্রী, কলকাতার হাওড়ার বালি পৌরসভার সাবেক চেয়ারম্যান কৃষ্ণপদ হাজরা, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. মাহফুজুর রশীদ, ভারত বিক্রমপুর ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি চির রঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক জ্ঞান রঞ্জন দাস, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোতালেব হোসেন, সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক এনামুল হক, মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামান, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, গ্রুপ ক্যাপ্টেন আবুল কালাম আজাদ, কলকাতা রেলওয়ের জ্যেষ্ঠ প্রকৌশলী সুব্রত দাস, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপক গুলজার হোসেন, ব্যবসায়ী এ কে এম ফখরুল আলম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক মাসুম চৌধুরী, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর হাসান প্রমুখ।এদিকে গতকাল রাত সোয়া আটটার দিকে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ শহরে বিক্ষোভ মিছিল করে। এতে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুজ্জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদেরসহ সর্বস্তরের জনগণ।