মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে মশাল মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে। গতকাল রোববার বিকেলে তারা শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী গান, গণসংগীত পরিবেশন ও আবৃত্তি করে। এ সময় সমাবেশে বক্তব্য দেন সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, উদীচীর সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, খেলাঘরের জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সমাবেশ শেষে সন্ধ্যায় শহরে মশাল মিছিল বের করেন তাঁরা।