নরসিংদীর রায়পুরা উপজেলার গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর ভূঁইয়াবাড়ি যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ক্লাব মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. সাদেকের সভাপতিত্বে সংবর্ধিত গুণীজনের মধ্যে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঈনউদ্দিন খন্দকার, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক জামাল আবদুল নাসের, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সচিব মানিকলাল বণিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল আওয়াল ভূঁইয়া।গুণীজনেরা বলেন, শুধু শিক্ষিত হলে চলবে না, ভালো মানুষ হতে হবে। আর্তমানবতার সেবায় নিজেদের প্রস্তুত করতে যা কিছু মঙ্গল, সেসব বিষয়ের সঙ্গে যুক্ত হতে হবে।আলোচনায় অংশ নেন হাবিবুর রহমান ভূঁইয়া, সিরাজ ভূঁইয়া, মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক রিপন ভূঁইয়া। গুণীজন ছাড়াও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, এসএসসি, এইচএসসি, স্নাতক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া ও পুরস্কৃত করা হয়।