সাংবাদিক হিসেবে খোন্দকার হাবীবুর রহমানের কর্মজীবন শুরু দৈনিক ইত্তেফাকে। মাসিক সাহিত্য পত্রিকা ‘সওগাত’-এর সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল। পরবর্তী সময়ে পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগে যোগ দেন। স্বাধীনতা-উত্তরকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) ছিলেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইস্টার্ন ইনস্যুরেন্স কোম্পানিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মেঘনা জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। অন্যের বিপদে পাশে দাঁড়ানোই ছিল এই মানুষটির সহজাত প্রবৃত্তি। দীর্ঘ কর্মজীবনে অর্জিত অর্থের বড় অংশই মানুষের কল্যাণে ব্যয় করেন তিনি। বর্ণাঢ্য কর্মজীবনের এই ব্যক্তি এখন দুরারোগ্য ফুসফুস ক্যানসারে আক্রান্ত। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় চিকিৎসার জন্য হাবীবুর রহমানকে মুম্বাইয়ে পাঠিয়েছিলেন। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন, যা হাবীবুর রহমানের পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। পরোপকারী এ মানুষটিকে বাঁচাতে দেশ-বিদেশের সচ্ছল ও বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: বিলকিস সুলতানা, ব্যাংক হিসাব নম্বর-০১০১১২১০০০৪৫৫০৪, মার্কেন্টাইল ব্যাংক, প্রধান শাখা, ঢাকা। যোগাযোগ: ০১৯১২-৫৯৮০৫০। বিজ্ঞপ্তি।