প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবপাচার রোধে ন্যূনতম মান রক্ষা করতে পারেনি বাংলাদেশ৷ যদিও মানবপাচার রোধে দেশটি গুরুত্বপূর্ণ অনেক উদ্যোগ নিয়েছে৷ গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে এ কথা বলা হয়৷ খবর ইউএনবির৷
‘ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট ২০১৪’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ প্রিভেনশন অ্যান্ড সাপ্রেশন অব হিউম্যান ট্রাফিকিং অ্যাক্ট ২০১২ অনুযায়ী অনেক মামলা তদন্ত ও পরিচালনা করলেও খুব কম পাচারকারীকে দণ্ড দেওয়া হচ্ছে৷ দেশটিতে পাচার রোধে প্রয়োজনীয় পদ্ধতি এবং পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও ব্যর্থতা রয়েছে৷