মানবপাচার রোধে সচেতনতা তৈরিতে রোড মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবপাচার প্রতিরোধে সচেতনতার জন্য আজ শনিবার কয়েকটি সংগঠন রোডমার্চের আয়োজন করে। ছবিটি নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে তোলা। ছবি: মাহবুবুল হক ভূঁইয়া
মানবপাচার প্রতিরোধে সচেতনতার জন্য আজ শনিবার কয়েকটি সংগঠন রোডমার্চের আয়োজন করে। ছবিটি নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে তোলা। ছবি: মাহবুবুল হক ভূঁইয়া

মানবপাচার প্রতিরোধে সচেতনতার জন্য আজ শনিবার কয়েকটি সংগঠন রোড মার্চের আয়োজন করেছে। রাজধানীর শনির আখড়া থেকে এই রোডমার্চ শুরু হয়েছে। শেষ হবে নরসিংদীতে।
সকাল সাড়ে ১০টার দিকে রোড মার্চ শুরু হয়। ‘ভালোবাসি বাংলাদেশ’, ‘অভিবাসীকর্মী উন্নয়ন প্রোগ্রাম’, ‘আইন ও সালিস কেন্দ্র’ ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এই রোডমার্চের আয়োজন করে।
রোড মার্চের একপর্যায়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে পথসভা হয়। রোড মার্চে বক্তারা বলেন, বেআইনিভাবে যারা বিদেশে যাচ্ছেন তাঁদের অনেকে পথে মারা যাচ্ছেন। অনেকে বিদেশে গিয়ে আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন। অনেকেই না বুঝে যাচ্ছেন। মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে রোড মার্চের আয়োজন করা হয়েছে।
শ্রমিক নিরাপত্তা পরিষদের আহ্বায়ক হামিদা হোসেন বলেন, কোনটা আইনি ও কোনটা বেআইনি তা মানুষকে বুঝতে হবে। রাষ্ট্রকে বোঝানোর দায়িত্ব নিতে হবে। যারা এভাবে মানবপাচার করে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর ব্যবস্থা নিতে হবে।